ডোনা সামারের মৃত্যু নিয়ে রহস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন ‘কুইন অব ডিসকো’ খ্যাত মার্কিন সংগীতশিল্পী ডোনা সামার। শেষ পর্যন্ত সে যুদ্ধে পরাজিত হয়ে ১৭ মে বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ৬৩ বছর বয়সী এই কণ্ঠশিল্পী। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। বলা হচ্ছে, ২০০১ সালে আল-কায়েদার আক্রমণে টুইন টাওয়ার ধ্বংসের ফলে যে বিষাক্ত গ্যাস আশপাশে ছড়িয়ে পড়েছিল, তা থেকেই ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ডোনা।‘আই ফিল লাভ’খ্যাত সত্তর দশকের তুমুল জনপ্রিয় এই শিল্পী টুইন টাওয়ার আক্রমণের দিনে নিউইয়র্কেই ছিলেন। সেদিন টুইন টাওয়ারে হামলার পর অ্যাসবেস্টস, সিসা, পারদসহ বিভিন্ন ক্ষতিকর উপাদানের বিষাক্ত গ্যাসে ছেয়ে গিয়েছিল নিউইয়র্কের আকাশ।ধারণা করা হচ্ছে, সেই বিষাক্ত গ্যাস ঢুকে পড়ে নিউইয়র্কে অবস্থিত ডোনার অ্যাপার্টমেন্টেও। আর নিঃশ্বাসের সঙ্গে সেটা ঢুকে পড়াতেই ফুসফুস ক্যানসারে আক্রান্ত হন ডোনা। অথচ ধূমপানের বদভ্যাস ছিল না ডোনার। আর ধূমপানের কারণে তাঁর ফুসফুস ক্যানসার হয়নি বলে নিশ্চিতও করেছিলেন চিকিৎসকেরা।উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে আল-কায়েদার বর্বরোচিত হামলায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ধারণা করা হয়, বিষাক্ত গ্যাসের কারণে আরও এক হাজার মানুষ মারা গেছেন, যাঁদের মধ্যে ৩৫০ জনই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।