ডোন্ট বি অ্যাফরেইড অব দ্য ডার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌতিক ছবির নাম ডোন্ট বি অ্যাফরেইড অব দ্য ডার্ক। ট্রয় নিক্সের পরিচালনায় এ ছবি হতে পারে নতুন বছরের প্রথম হিট ছবি। মুক্তি পাবে আগামী বছরের ২১ জানুয়ারি। অভিনয় করেছেন কেটি হোমস, গাই পিয়ার্স, বেইলি ম্যাডিসন, অ্যালান ডেল, জুলিয়া ব্লেক প্রমুখ। ছবির কাহিনি অনেকটা এ রকম: নানা রকম সমস্যা পাশ কাটিয়ে বাবার লক্ষ্মী মেয়ে বাড়ি ফিরে আসে। এখন থেকে সে সিদ্ধান্তু নেয়, বাবার সঙ্গেই থাকবে। কিন্তু বাবার নতুন বান্ধবীর সঙ্গে খুব একটা বনিবনা হয় না মেয়েটির। একদিন সেই বান্ধবী আবিষ্কার করে, বাড়ির ভেতর অস্বাভাবিক কিছু ঘটছে। সন্দেহ হয় মেয়ের ওপর। এ নিয়ে বাবা-মেয়ের সম্পর্কে চিড় ধরে। একসময় মেয়েটি দেখতে পায়, তার মতোই বেশ ধরে বাড়িতে কে যেন ঘুরে বেড়াচ্ছে। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান মিরাম্যাক্স এ ছবির প্রযোজনা এবং পরিবেশনার দায়িত্বে আছে। ছবির বাজেট এক কোটি ২৫ লাখ ডলার। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, মূলধনসহ এই ভৌতিক ছবি থেকে ভালো রকমের লাভ উঠে আসবে। সূত্র: ওয়েবসাইট