ডোভার লেনে চ্যাম্পিয়ন হয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের অনুষ্ঠানে কী শোনাবেন?এই উৎসবের জন্য অনেক দিন আগে থেকে প্রস্তুতি নিয়েছি। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগে ঠান্ডা লেগেছে। তার পরও তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য চেষ্টা করছি। সন্ধ্যার পর গান গাওয়ার সুযোগ পাব। তাই কোন রাগের খেয়াল করব, তা সময়টা জানার পর সিদ্ধান্ত নেব।এ ধরনের বড় উৎসবে কখনো গান করেছেন?হ্যাঁ, ২০০৮ সালে কলকাতায় ডোভার লেন সংগীত সম্মেলনে উচ্চাঙ্গসংগীত গেয়েছিলাম। প্রতিবছর এই সম্মেলনের আগে একটি বড় প্রতিযোগিতা হয়। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ছেলেমেয়েরা তাতে অংশ নেয়। ওই বছর এই প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই মূল সম্মেলনে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম।আপনি পড়াশোনা করেছেন কোথায়?কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। শাস্ত্রীয় সংগীত বিভাগে আমি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুটিতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম। এখন আপনি কী করছেন?ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে শিক্ষকতা করছি। এ ছাড়া ছায়ানটের সঙ্গেও যুক্ত আছি।শিক্ষার্থীদের মধ্যে শাস্ত্রীয় সংগীত শেখার ব্যাপারে কেমন আগ্রহ লক্ষ করছেন?একেবারেই না। অন্যান্য গান বেশি শিখছে; পাশাপাশি শাস্ত্রীয় সংগীত শিখছে। প্রাতিষ্ঠানিকভাবেও আলাদা করে শাস্ত্রীয় সংগীত শেখানোর দিকটি খুব অবহেলিত। গান হলো গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা কখনো কোনো প্রতিষ্ঠানে গিয়ে এক-দুই ঘণ্টা শিখে সম্ভব হবে না। তা গুরুর কাছ থেকে অর্জন করতে হয়।