ড্যানি বয়েলের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে অস্কার মাত করেছিলেন পরিচালক ড্যানি বয়েল। এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকদের দৃষ্টি কাড়লেন, আবার দর্শক-সমালোচকদের বাহবা কুড়ালেন তিনি। ড্যানি বয়েল পরিচালিত ১২৭ আওয়ারস ছবিটি দেখার পর কেউ কেউ মন্তব্য করেছেন, ‘অসাধারণ।’ অ্যারন র্যালস্টোন নামের এক পর্বতারোহীর জীবনকাহিনি নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। পাহাড়ে উঠতে গিয়ে র্যালস্টোনের একটি হাত পাথরের খাঁজে আটকে যায়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও হাতটি বের করতে ব্যর্থ হন তিনি। শেষে ভোঁতা ছুরি দিয়ে নিজেই হাতখানা কেটে ফেলেন। র্যালস্টোনের দুঃসাহসী সেই কাজটি একরকম নিখুঁতভাবে ছবিতে উপস্থাপন করেছেন ড্যানি বয়েল। আর সেই দৃশ্য নিয়েই এত মাতামাতি। ওয়েবসাইট।