ড্যান্সার'স গিল্ডের 'চিত্রাঙ্গদা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আমন্ত্রণে এসেছে ভারতের কলকাতার অন্যতম জনপ্রিয় নাচের দল ড্যান্সার’স গিল্ড। ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদার দুটি প্রদর্শনী করবে দলটি। প্রদর্শনী দুটি হবে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। প্রতিদিন সন্ধ্যা সাতটায়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক বলেন, ‘আমরা তো সাধারণত নাচ, গান আর অভিনয় দিয়ে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যকে পরিবেশন করি, কিন্তু ড্যান্সার’স গিল্ডের পরিবেশনাটি একটু অন্য রকম। তারা এর সঙ্গে ছৌনৃত্য, থানকা নাচ আর মার্শাল আর্টসের চমৎকার সমন্বয় করেছে।’