ড্রামা কুইন বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিটিভিতে শুরু হয়েছে ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’ নামের নতুন রিয়েলিটি শো। ৫-১২ বছরের শিশুদের মধ্য থেকে খুঁজে বের করা হবে সেরা অভিনয়শিল্পীদের। বেস্ট ড্রামেবাজের একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন বিপাশা বসু। এক ফাঁকে মুক্তি প্রতীক্ষিত আত্মা ছবিটির প্রচারণাও চালালেন এই তারকা। সঙ্গে বললেন, ‘আমার মায়ের মতে, ছেলেবেলায় আমি ছিলাম ড্রামা কুইন।’ এদিকে আত্মা মুক্তি পাওয়ার পর বিপাশা শুরু করবেন ছবি নো এন্ট্রি ম্যায় এন্ট্রি। আইএএনএস।