ড্রিউ ব্যারিমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিউ ব্যারিমোর
ড্রিউ ব্যারিমোর

ছোট থেকেই বড় হয় সবাই৷ অভিনয়শিল্পীরাও এর বাইরে নন৷ আজ আমরা এমন তিনজন অভিনয়শিল্পীর কথা বলব, যাঁরা ছোটবেলাও যেমন ছিলেন তারকা, বড় হয়েও তাঁরা তারকা৷ দিনে দিনে শুধু বেড়েছে তাঁদের তারকাখ্যাতি
শুনলে অবাক হবেন, ড্রিউ ব্যারিমোর প্রথম টেলিভিশন নাটকে উপস্থিত হন ১১ মাস বয়সে৷ অবশ্য সে সময় নিশ্চয়ই অভিনয় করার মতো পোক্ত হয়ে ওঠেননি৷ কিন্তু অভিনয় করার জন্য খুব বেশি সময় নেননি তিনি৷ ১৯৮০ সালে মাত্র পাঁচ বছর বয়সেই অলটার্ড স্টেটস নামে একটি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর৷ ১৯৮২ সালে স্পিলবার্গের ইটি: দি একস্ট্রা টেরিস্ট্রিয়াল ছবিতে অভিনয় করেই হিলউডের সেরা শিশুশিল্পীদের কাতারে উঠে আসেন৷ বড় হয়েও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি৷ তাঁর সেরা ছবিগুলোর মধ্যে আছে দ্য ওয়েডিং সিংগার, ফিফটি ফার্স্ট ডেটস৷
গ্রন্থনা: ফারহানা হাসান