ড্রোনের বিরুদ্ধে ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজ
টম ক্রুজ

টপ গান ছিল টম ক্রুজের প্রথম দিককার একটি ছবি। সেই ১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এতগুলো বছর পরে তৈরি হচ্ছে ছবিটির সিক্যুয়েল। আবারও এই ছবিতে দেখা যাবে ক্রুজকে। ৩০ বছর পরে ছবিটির গল্পও এ যুগের সঙ্গে মানানসই করে নির্মাণ করা হয়েছে।
ছবিতে ক্রুজকে ড্রোনের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। পাইলটবিহীন যুদ্ধবিমান আসার পর পাইলটের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে গেছে? তবে কি কৃত্রিম বুদ্ধিমত্তা আর যন্ত্রের কাছে হার মানবে মানুষ? ক্রুজ দেখিয়ে দেবেন, এখনো যন্ত্রের চেয়ে এগিয়ে আছে মানুষই। টপ গান টু-এর মুক্তির দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আইএএনএস।