ঢাকা, চট্টগ্রাম ও লন্ডন থেকে সরাসরি ‘কেমন বাজেট চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে এনটিভি আয়োজন করেছে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠান। এনটিভি ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি আজ ঢাকা, চট্টগ্রাম ও লন্ডন থেকে সরাসরি দেখানো হবে। উপস্থাপনা করবেন এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক। জাতীয় বাজেট নিয়ে নানা শ্রেণী-পেশার মানুষের জিজ্ঞাসার সরাসরি জবাব দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান, এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ও বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জুলফিকার আলী।এনটিভিতে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে রাত আটটা ১০ মিনিটে। বিজ্ঞপ্তি।