ঢাকা অঞ্চলের আইডল বাছাই চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছে রিয়েলিটি শো বাংলাদেশি আইডলের ঢাকা অঞ্চলের বাছাই। সারা দেশের বিভিন্ন অঞ্চলের বাছাই শেষে বাংলাদেশি আইডলের প্রাথমিক বাছাই দল গত দুই দিন ধরে ঢাকায়।২৫ মার্চ থেকে রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হওয়া প্রাথমিক বাছাই পর্ব চলছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঢাকা অঞ্চলের বাছাইপর্বে গত দুই দিনে তরুণ-তরুণী আর অভিভাবকদের ভিড় ছিল লক্ষণীয়। আজ চলছে তৃতীয় দিনের বাছাই। বাংলাদেশি আইডলের ঢাকা অঞ্চলের বাছাই শেষ হবে ৩০ মার্চ।বাংলাদেশি আইডল অনুষ্ঠানের আয়োজক ডেল্টা বে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল জানিয়েছেন, ঢাকার বাছাইয়ে এত প্রতিযোগী অংশ নেবে তা ভাবতেও পারিনি।’দেশের ৮টি অঞ্চলের শেষ অঞ্চল হিসেবে ২৫ মার্চ থেকে শুরু হয়েছে বাংলাদেশি আইডলের ঢাকা অঞ্চলের বাছাই। গত ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম অঞ্চলের বাছাইয়ের মাধ্যমে শুরু হয় বাংলাদেশি আইডলের আঞ্চলিক অডিশন পর্ব। পর্যায়ক্রমে রাঙামাটি, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের বিভিন্ন ভেন্যুতেও নিবন্ধনের ভিত্তিতে বাছাইয়ের পর ঢাকা অঞ্চল দিয়ে শেষ হবে চলেছে বাংলাদেশি বাছাই কার্যক্রম। বাংলাদেশি আইডলের বিচারকদের তালিকায় আছেন ফেরদৌসি রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন।