ঢাকা আর্ট সেন্টারে জলরং প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড সৃজনীর আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তরুণ শিল্পীদের আর্ট ক্যাম্প। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ক্যাম্পে অংশ নিয়েছেন। দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে তাঁরা জলরং মাধ্যমের ছবি এঁকেছেন। এ চিত্রকর্মগুলো নিয়ে ঢাকা আর্ট সেন্টারে আজ শুক্রবার শুরু হচ্ছে প্রদর্শনী। বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।