ঢাকা আর্ট সেন্টারে মোহাম্মদ ইউনুসের চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে শিক্ষকতার পাশাপাশি বিগত ১০ বছর অনেক ছবিই এঁকেছেন শিল্পী মোহাম্মদ ইউনুস। এই ১০ বছরের পরিক্রমায় আঁকা ছবি থেকে বাছাই করা ৬০টি ছবি নিয়ে গতকাল শুক্রবার ঢাকা আর্ট সেন্টারে শুরু হলো তাঁর একক চিত্র প্রদর্শনী ‘ইমেজ অব মাল্টিলেয়ার্ড এক্সপ্রেসিভনেস’। উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের ও কেইপিজেড চেয়ারম্যান কিহাক সং, বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস; সভাপতিত্ব করেন শিল্পী রফিকুন নবী, স্বাগত বক্তব্য দেন ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি রামেন্দু মজুমদার। প্রদর্শনী আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।