ঢাকা আসছেন সুনিধি চৌহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। আগামী ৪ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হবে তাঁর কনসার্ট ‘সুনিধি চৌহান ইন ঢাকা’ ।এই কনসার্টের আয়োজন করেছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। ‘নকিয়া আশা’ সিরিজের মুঠোফোন সেট কিনলেই কনসার্টটি ফ্রি দেখার সুযোগ পাবে গ্রাহকেরা। সুনিধি চৌহানের ঢাকা আসার বিষয়টি নিশ্চিত করে নকিয়ার পক্ষ থেকে সৈয়দ মাহমুদুল হাসান জানান, আগামী ৩ জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন সুনিধি। পরদিন আর্মি স্টেডিয়ামে গান করেই ঢাকা ছাড়বেন তিনি।’‘সুনিধি চৌহান ইন ঢাকা’ কনসার্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এশিয়াটিক ইভেন্টস।হিন্দি, বাংলা—দুই ধরনের গানেই সমান শ্রোতাপ্রিয় সুনিধি। বিশেষ করে হিন্দি চলচ্চিত্রে আইটেমধর্মী গানে এই শিল্পীর অসাধারণ দক্ষতা রয়েছে। সুনিধি চৌহান এর আগেও কয়েকবার বাংলাদেশে গান করতে এসেছেন। তবে তাঁর এবারের আসাটা একটু অন্য রকম। এবার তিনি একক কনসার্টে অংশ নেবেন।