ঢাকা উৎসবে এবার ১৭টি চলচ্চিত্র প্রতিযোগিতা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উত্সবের প্রতিযোগিতা বিভাগে এবার অংশ নিচ্ছে ১৭টি চলচ্চিত্র। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এর মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ছবি। এগুলো হলো খালিদ মাহমুদ পরিচালিত গহীনে শব্দ ও মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই বিভাগের অন্য ছবিগুলো হলো অস্ট্রেলিয়ার ব্রোকেন হিল, জর্জিয়া-কাজাখস্তানের দি আদার ব্যাংক, হংকংয়ের লাভারস অন দ্য রোড ও সিটিজেন কিং, ভারতের অংশুমানের ছবি ও মাধোলাল কিপ ওয়াকিং, ইন্দোনেশিয়ার রোমিও জুলিয়েট, ইরানের থ্রি উইমেন, নাইট বাস ও তাহমিনা মিলানির সুপার স্টার, মালয়েশিয়ার টেল এন টাইম, ফিলিপাইনের এতাসিওন, শ্রীলঙ্কার বিন্দু এবং তুরস্কের আই স দ্য সান ও হাউ আর ইউ। উত্সবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ছবির নাম ঘোষণা করা হবে।