ঢাকা উৎসবে বাংলাদেশের ২২টি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ২২টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। জানা গেছে, প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে খালিদ মাহমুদের গহীনে শব্দ ও মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশ প্যানোরমা বিভাগে প্রদর্শিত হচ্ছে এনামুল করিমের আহা!, হুমায়ূন আহমেদের আমার আছে জল, সারা বেগম কবরীর আয়না, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ ও সৈয়দ অহিদুজ্জামানের গঙ্গাযাত্রা। শিশুতোষ চলচ্চিত্র বিভাগে শিরোপা পূর্ণার আওয়ার বোট আওয়ার অ্যাড্রেস ও আর্য শ্রেষ্ঠর লাইফ লাইক স্মোক। স্বল্পদৈর্ঘ্য বিভাগের ছবিগুলোর মধ্যে রয়েছে মফিদুল হকের কান পেতে রই, মুশফেক মঞ্জুরের স্যাবেথ ডে, মার্ক ১৫: ৩৪, লাস্ট সাপার ও গারবেজ কিডস, ফারুক আরেফিন খানের আলবদর, গ্যাব্রিয়েল সুমনের কুমির, এস এম কামালের টাইম, মোল্লা সাগরের জহর জাইল্যা, শহিদুজ্জামান বাদলের অন্য জীবন, রিজওয়ানুল ইসলামের সূর্যসন্তান এবং ফারুক মেহেদীর শিকড়। স্পিরিচুয়াল বিভাগে অংশ নিচ্ছে আহমেদ মুজতবার ট্রুথ অ্যান্ড বিয়ন্ড ছবিটি।