ঢাকা উৎসবে সাঈদ আখতার মীর্জার চারটি ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সাঈদ আখতার মীর্জাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। উত্সবে তাঁর পরিচালিত চারটি ছবি প্রদর্শন করা হচ্ছে। ছবিগুলো হলো অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায় (১৯৮০), সেলিম লাংড়ে পে মাত রো (১৯৮৯), নাসিম (১৯৯৫), মোহন যোশি হাজির হো (১৯৮৪)। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, উত্সবের আগেই তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। থাকবেন ২৩ জানুয়ারি পর্যন্ত।