প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে চলছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব-২০১৭’। পদাতিক নাট্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। এই দিনে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের নাট্যদল ‘কার্টেন কল’ মঞ্চায়ন করে পড়শি বসত করে এবং পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করে একক অভিনয়ের নাটক গহনযাত্রা।
পড়শি বসত করে নাটকটি রচনা করেছেন মৈনাক সেনগুপ্ত। নির্দেশনা দিয়েছেন তীর্থংকর চট্টোপাধ্যায়। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিতা মুখার্জি, এনা সেন, তীর্থংকর চট্টোপাধ্যায়, মোনালিসা দাস, প্রদীপ রায় বিশ্বাস, পিয়ালী চট্টোপাধ্যায় ও গৌতম হালদার।
গহনযাত্রা নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একক অভিনয়ের এ নাটকে অভিনয় করেছেন শামছি আরা।