ঢাকা ও চট্টগ্রামে ফ্রাঙ্কোফোনি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি ভাষাভুক্ত সাত দেশের কূটনৈতিক মিশনের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামে শুরু হচ্ছে ১০ দিনের ফ্রাঙ্কোফোনি সপ্তাহ। এ উপলক্ষে কাল বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে দেখানো হবে ঢাকায় দূতাবাস রয়েছে—এমন সাত ফ্রাঙ্কোফোনিভুক্ত দেশের সিনেমা। তা ছাড়া থাকবে বিতর্ক ও ফরাসি রান্নার প্রতিযোগিতা, চিত্র, বই, জাদু প্রদর্শনীসহ নানা কর্মসূচি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার ফ্রাঙ্কোফোনিভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরাসি রাষ্ট্রদূত সোফি আবার্ট, কানাডার রাষ্ট্রদূত বিনয়েট পিয়েরে লারামি, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ এজ্জাত, ভিয়েতনামের রাষ্ট্রদূত এম এনগুয়েন কুয়াং থুচ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্যারোলাইন ট্রওটুয়েলার এবং মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স সাইয়েদ কাশমি। উৎসবটি চলবে ২২ মার্চ পর্যন্ত।