ঢাকা ও চট্টগ্রামে সমরকলা নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন সমসাময়িক সব নাচেই ভারতের দক্ষিণের সমরকলা আঙ্গিককে ভীষণভাবে ব্যবহার করা হয়। আমরা চাই সবাই যেন তা জেনে-বুঝে প্রয়োগ করেন। তাই আমরা সমরকলার ওপর কর্মশালার আয়োজন করেছি। কথাকলি নাচের প্রশিক্ষণে সমরকলা আঙ্গিককে ব্যবহার করা হয়। পাশাপাশি এই নাচ শিল্পীদের শরীর তৈরিতে খুব সহায়তা করে।’ বললেন ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স বাংলাদেশ অধ্যায় নৃত্যযোগের সভাপতি শর্মিলা বন্দ্যোপাধ্যায়।জানালেন, নৃত্যযোগ এবার ঢাকা ও চট্টগ্রামে এই কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণ দিচ্ছেন সমরকলা আঙ্গিকের ওপর বিশেষজ্ঞ ভারতের কাজল হাজরা। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মহড়াকক্ষে শুরু হয়েছে চার দিনের এই কর্মশালা। উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি। চট্টগ্রামে কর্মশালা শুরু হবে ২৪ জানুয়ারি।