ঢাকা ও চট্টগ্রামে 'মে দিবস কনসার্ট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মে দিবস উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে কনসার্টের আয়োজন করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। দুটি কনসার্টই হবে কাল শুক্রবার বিকেলে। ঢাকায় কনসার্ট হবে ফ্যান্টাসি কিংডমে আর চট্টগ্রামে ফয়’স লেকে। ফ্যান্টাসি কিংডমের কনসার্টে গান করবে সোলস, প্রমিথিউস, ফকির আলমগীর ও মিলা। ফয়’স লেকে আয়োজিত কনসার্টে গান করবে ব্যান্ড লালন, বাপ্পা মজুমদার, রিংকু ও চট্টগ্রামের ব্যান্ড মিলেনিয়াম।