ঢাকা ঘুরে গেলেন কারিশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন গতকাল বৃহস্পতিবার। তবে বলিউড অভিনেত্রীর ঢাকায় এ সফর কোনো ছবির কাজ কিংবা স্টেজ শোতে অংশ নেওয়ার জন্য ছিল না। কারিশমা ঢাকায় এসেছিলেন একটি ফার্নিচার কোম্পানির শো-রুম উদ্বোধন করতে। গতকাল বেলা দেড়টায় জেট এয়ারওয়েজের বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিকেল চারটায় তিনি যান বারিধারায় একটি ফার্নিচার কোম্পানির শো-রুম উদ্বোধন করতে। সন্ধ্যা ছয়টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে কারিশমা কাপুর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।