ঢাকা ঘুরে গেলেন ফারহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহান আখতার
ফারহান আখতার

এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে ঢাকায় আসেন বলিউডের পরিচালক ও অভিনেতা ফারহান আখতার। গত রোববার তিনি উপস্থিত ছিলেন মিরপুর স্টেডিয়ামে। দেখেছেন ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা। মাঝে কথা বলেছেন টিভির ধারাভাষ্যকারদের সঙ্গেও। এরপর তিনি চলে যান হোটেল রূপসী বাংলায়।
ফারহান তাঁর অভিনয়জীবন শুরু করেন রক অন (২০০৮) ছবির মধ্য দিয়ে। এই ছবিতে তিনি গানও গেয়েছেন। তাঁর পরিচালিত প্রথম ছবি দিল চাহতা হ্যায় (২০০১)। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার, ফিল্মফেয়ার পুরস্কার পাঁচবার। এবার তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ভাগ মিলখা ভাগ ছবির জন্য। ছবিতে তিনি মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি শাদি কে সাইড ইফেক্টস।
জানা গেছে, গতকাল সোমবার ফারহান ভারতের মুম্বাই ফিরে গেছেন।