ঢাকা থিয়েটারের বর্ষপূতি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ঢাকা থিয়েটারের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে চ্যানেল আইয়ের তেজগাঁওয়ের কার্যালয়ে একটি বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন দলটির পুরোনো ও নতুন সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে থাকবে ঢাকা থিয়েটার নিয়ে স্মৃতিচারণা, দলের সদস্যদের আনন্দ আড্ডা, নাটকের গান ও তাৎক্ষণিক অভিনয়। এর পাশাপাশি দলের জ্যেষ্ঠ কর্মী গুণী অভিনেতা আফজাল হোসেনের জন্মবার্ষিকীও উদ্যাপন করবে দলটি।
১৯৭৩ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় নাটকের এই দলটি।