ঢাকা থিয়েটারের 'আউটসাইডার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থিয়েটার মঞ্চে নতুন নাটক আনছে। নাম আউটসাইডার। ফরাসি লেখক আলব্যের ক্যামুর উপন্যাস অবলম্বনে নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ। নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ জানান, আউটসাইডার নাটকটি আলব্যের ক্যামুর জন্মশতবর্ষে ঢাকা থিয়েটারের শ্রদ্ধাঞ্জলি। দি আউটসাইডার এই লেখকের খুব জনপ্রিয় একটি উপন্যাস, ফরাসি ভাষার যার নাম ‘লেত্রঁজে’। সংগীত ও পোশাক পরিকল্পনা করেছেন শিমূল ইউসুফ। আগামী শুক্রবার নাটকটির কারিগরি প্রদর্শনী হবে।