ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় শিল্পযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানাতে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় শিল্পযাত্রা করবেন সংস্কৃতিসেবীরা। সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া’ সম্প্রীতির শিল্পযাত্রা করছে আজ মঙ্গলবার।

কাল সকাল আটটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে এ সম্প্রীতির শিল্পযাত্রা উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার।