ঢাকা থেকে বের হলো লিকুইডসিলভার হিপহপ অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই হিপহপ র‌্যাপ গানের মধ্যে বড় হয়েছেন লিকুইডসিলভা। কানাডার বংশোদ্ভূত বাংলাদেশি এই শিল্পীর সংগীতজীবন শুরু হয় তখন থেকেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কনসার্টে এমিনেম, ফিফটি সেন্ট, স্নুপ ডগ, ডি-টুয়েলভ, ওয়ান হান্ড্রেড টুয়েলভসহ বিভিন্ন হিপহপ ব্যান্ডের সঙ্গে গান করেছেন তিনি। ২০০৯ সালের অক্টোবরে ফিফটি সেন্টের ডিজে হু কিডের সঙ্গে লিকুইড এশিয়া সফরে বের হন। তাঁরা ভারত, চায়না ও থাইল্যান্ডে বেশ কয়েকটি সফল কনসার্ট করেন। এখন লিকুইডসিলভার বেশ কয়টি গান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিভিন্ন টপচার্টে আছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট হিপহপ চার্টের শীর্ষে রয়েছে তাঁর গান। তাঁর নতুন মিউজিক ভিডিও ‘বিকাম ওয়ান’ জার্মানির ইয়াভিডিওর শীর্ষ দশে অবস্থান করছে। লিকুইডসিলভার নতুন গান ‘আরলি ইন দি মর্নিং’ জানুয়ারি মাসের শেষ দিকে টিভি ও রেডিওতে মুক্তি পাচ্ছে।এবার বাংলাদেশ থেকে বের হলো লিকুইডসিলভার হিপহপ অ্যালবাম লাভ ইট অর হেট ইট, ইটস দি সিলভা মেথড। অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা। অ্যালবামের ১৯টি গানের সব কটি লিখেছেন ও গেয়েছেন লিকুইডসিলভা নিজেই। এর মধ্য থেকে ‘সিক অ্যাজ দে কাম’ গানটির ফিচারিং করেছেন যুক্তরাষ্ট্রের প্রয়াত সংগীতব্যক্তিত্ব বিগ প্রুফ।