ঢাকা থেকে ভূমির সুরজিতের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাংলা গানের জনপ্রিয় ব্যান্ড ভূমির সদস্য সুরজিতের অ্যালবাম এবার বের হচ্ছে বাংলাদেশ থেকে। অ্যালবামের নাম অন্য আকাশে। বের করছে ঈগল মিউজিক। ১৩ এপ্রিল অ্যালবামটির মোড়ক খোলা হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুরজিৎ।
গতকাল মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে সুরজিৎ বলেন, ‘এবারই প্রথম ঢাকা থেকে আমার অ্যালবাম বের হচ্ছে। এই স্বপ্নটা বহু দিন ধরে দেখেছি, কিন্তু এভাবে সত্যি হবে ভাবিনি। খুব ভালো লাগছে।’
সুরজিৎ বলেন, ‘অনেক আগে থেকে বাংলাদেশে ছায়ানটের বর্ষবরণের গল্প শুনেছি। সঙ্গে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। এবার আমি এই অনুষ্ঠানগুলো দেখব।’
সুরজিৎ জানান, পয়লা বৈশাখ রাতে তিনি দেশ টিভিতে গান গাইবেন।