ঢাকা পদাতিকের উৎসবে আসছে তিনটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পদাতিকের আন্তর্জাতিক নাট্যোৎসবে আসছে সুইজারল্যান্ডের নাটকের দল মুমেনসানজ, ভারতের কলকাতার সংলাপ-কলকাতা ও লোককৃষ্টি। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেবে ঢাকা থিয়েটার, নাট্যকেন্দ্র ও ঢাকা পদাতিক। ঢাকা পদাতিকের সাধারণ সম্পাদক খোরশেদ আহাম্মদ জানান, ঢাকা পদাতিকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আন্তর্জাতিক উৎসবের আয়োজন করা হয়েছে। ১৯ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করা হবে। চলবে ২৫ মার্চ পর্যন্ত।