ঢাকা পদাতিকের ‘আপদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ১৪টি দলকে রবীন্দ্রনাথের নাটকের জন্য অনুদান দেওয়া হয়। এর আওতায় ঢাকা পদাতিক প্রযোজিত আপদ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হলো গতকাল শনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসুম আজিজ। এটি তাঁদের ৩৫তম প্রযোজনা। গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে আলোচনায় অংশ নেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, দলের প্রধান গোলাম কুদ্দুছ প্রমুখ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী আমিনুর, শেখ শানে মাওলা, খন্দকার তাজমিনুর, মঞ্জুরুল ইসলাম, মোতালেব হোসেন প্রমুখ।