ঢাকা ফ্যাশন সপ্তাহে ‘মিস ইন্ডিয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আসছেন ‘মিস ইন্ডিয়া’ উষসী সেনগুপ্ত। ঢাকা ফ্যাশন সপ্তাহে অংশ নেবেন তিনি। আগামী ২৭ মে থেকে ৪ জুন ঢাকার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে ঢাকা ফ্যাশন সপ্তাহের এবারের আসর। আয়োজক সূত্রে জানা গেছে, ৩ জুন হোটেল ওয়েস্টিনের বলরুমে র‌্যাম্পে হাঁটবেন উষসী। এ ছাড়া ঢাকা ফ্যাশন সপ্তাহের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রতিষ্ঠিত সব ডিজাইনারের পোশাক পরে র‌্যাম্পে অংশ নেবেন তিনি।কলকাতার মেয়ে উষসী এখন আছেন মুম্বাইয়ে। ঢাকা ফ্যাশন সপ্তাহের এবারের আসরে বাংলাদেশ ও ভারতের নামকরা ৩৭ জন ডিজাইনারের অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন আয়োজকেরা।