ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ৫২ বছর পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আগামীকাল পালন করতে যাচ্ছে ৫২তম বর্ষপূর্তি। ‘তুমি আর ভবিষ্যৎ যাচ্ছ, হাত ধরে পরস্পর’ স্লোগান নিয়ে দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলচ্চিত্র সংসদের কর্মীদের মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
চলচ্চিত্র সংসদের বর্তমান সভাপতি আলী হায়দার বললেন, ‘১৯৬৩ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কাজ করে যাচ্ছে। নানা সময় চলচ্চিত্র আন্দোলনকে বেগবান করেছে সংগঠনটি। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে কখনো সিনেমা প্রদর্শন, কখনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব বা চলচ্চিত্র-সম্পর্কিত বই প্রকাশের মধ্য দিয়ে আন্দোলন করে চলেছি।’