ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব শুরু
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার আট দিনের এই উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় নাটক মধ্যমব্যায়োগ।পঞ্চমবারের মতো আয়োজিত এবারের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগসহ আরও অংশ নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগ। উৎসবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রযোজনা মঞ্চস্থ করবে।গতকাল উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ মধ্যমব্যায়োগ নাটকের নির্দেশনা দিয়েছেন ওয়াহিদা মল্লিক। ভাস রচিত মধ্যমব্যায়োগ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী তামান্না হক, ফাহমিদা সুলতানা, মাহবুবর রহমান, নাহিয়ান আহমেদ, চম্পা তালুকদার, তাহমিনা ইসলাম, তারিক ইব্রাহিম, নুসরাত জাহান প্রমুখ।৬ নভেম্বর পর্যন্ত মধ্যমব্যায়োগ নাটকের প্রদর্শনী চলবে। নাটকগুলো মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায়।যুক্তরাজ্যের শেফিল্ড ডকুফেস্টে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে বাংলাদেশের তরুণ প্রামাণ্যচিত্র নির্মাতাদের জন্য অনুষ্ঠিত সাত দিনব্যাপী কর্মশালায় নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র যুক্তরাজ্যের শেফিল্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যালে প্রদশর্নীর জন্য মনোনীত হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন বিষয় ও চরিত্রের ওপর নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ওয়েটিং ফর গডো, বিটার লেমন, কলিং হোম ও মাই ড্রিম যুক্তরাজ্যের শেফিল্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যালে দেখা যাবে।এ উপলক্ষে গতকাল ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লা আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক মুরে কিলার।অনুষ্ঠানে বক্তারা যুক্তরাজ্যের চলতি মাসে অনুষ্ঠেয় শেফিল্ড ডকুফেস্টকে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ও খ্যাতনামা প্রামাণ্যচিত্র উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের একটি বৃহৎ উৎসবে বাংলাদেশের চারটি প্রামাণ্যচিত্রের একই সঙ্গে প্রদর্শনীও একটি অনন্য ঘটনা।কর্মশালায় অংশগ্রহণকারী ১৬ জন তরুণ-তরুণীর মধ্য থেকে নির্বাচিত একজনকে এ উৎসবে অংশ নিতে ইতিমধ্যে শেফিল্ডে পাঠানো হয়েছে।সংগীতের মাধ্যমে দিনবদলের প্রত্যয়দেশের সংগীত ও সংগীতের ঐতিহ্যের সঙ্গে টেলিযোগাযোগসেবার বন্ধন আরও সুদৃঢ় করতে ওয়ারফেইজ ও অর্থহীন ব্যান্ড এবং শিল্পী হাবিব ওয়াহিদকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে ঘোষণা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। একই সঙ্গে দেশের তরুণ প্রজন্মের মধ্যে অনেক বেশি সংগীতের আবেদন ছড়িয়ে দিতে শুরু হয়েছে ‘বাংলালিংক: সংগীতের মাধ্যমে দিনবদল’ শীর্ষক নতুন কার্যক্রম।গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলালিংক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, ব্যান্ডসংগীতের জনপ্রিয় ধারা গত কয়েক দশকে বাংলাদেশি তারুণ্যে বিশাল পরিবর্তন এনেছে। বাংলালিংক এরই সূত্র ধরে সংগীতের মধ্য দিয়ে দিনবদলের স্বপ্ন দেখছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ারফেইজ ব্যান্ডের সদস্য টিপু, অর্থহীনের সুমন, হাবিব ওয়াহিদ ও বাংলালিংকের সিসিও আশের ইয়াকুব খান প্রমুখ।