ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সংস্কৃতি-মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘সংস্কৃতি-মেলা’ আয়োজন করেছে নাট্যকলা বিভাগ। দুই দিনের এই সংস্কৃতি-মেলা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী বলেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তারই একটি উল্লেখযোগ্য অংশ এই সংস্কৃতি-মেলা। এখানে সবাই অংশ নিতে পারবেন।’তিনি জানান, ৩ জুলাই নাট্যকলা বিভাগের সিদ্ধান্ত নাটকটি দক্ষিণ কোরিয়ার সিউলে যাচ্ছে। তার আগে আজ বেলা তিনটায় নাটমণ্ডলে, সন্ধ্যা সাতটায় টিএসসি মিলনায়তনে এবং আগামীকাল শনিবার সিনেট ভবনে নাটকটির প্রদর্শনী হবে। এ ছাড়া আজ শুক্রবার সকাল ১০টা থেকে নাটমণ্ডল ও টিএসসিতে নানা অনুষ্ঠান হবে। শনিবার বেলা ১১টায় সিনেট ভবনে ‘সংস্কৃতিবিষয়ক ভাববিনিময়’ আলোচনায় প্রধান আলোচক থাকবেন মুহাম্মদ হাবিবুর রহমান।