ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নাট্যকারদের ১৫টি নাটক নিয়ে উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। ‘সৃজনশীল তারুণ্যের নাট্যপ্রকাশ’ শিরোনামে নাট্যকলা স্নাতক (সমাপনী) শিক্ষার্থীদের নির্দেশিত নাট্যোৎসব শুরু হচ্ছে আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে এই উৎসব চলবে ১৮ আগস্ট পর্যন্ত।নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ইসরাফিল শাহীন জানান, সব কটি নাটকের নির্দেশনা দিয়েছেন স্নাতক সমাপনী বর্ষের শিক্ষার্থীরা। আর নাটকগুলোতে অভিনয় করছেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। আজ সন্ধ্যা সাতটায় উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনের পর মঞ্চস্থ হবে দুটি নাটক। নাট্যকারদের মধ্যে রয়েছেন চার্লস এল মি জুনিয়র, হ্যারল্ড পিন্টার, ডব্লিউ বি ইয়েটস, স্যামুয়েল বেকেট, ইউকিও মিশিমা, রিচ স্মোলেন, ইউজিন ও’নিল, এড বুলিনস, জাঁ পল সার্ত্রে, ইউজিন আয়োনেস্কো ও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।