ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আয়োজন করেছে ‘৮ম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চার দিনের এই উৎসব শুরু হচ্ছে আজ। উদ্বোধন করা হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়। উৎসবে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী বর্ষের শিক্ষার্থীরা দেশ-বিদেশের নানা ভাষার ছয়টি নাটক মঞ্চস্থ করবে। নাটকগুলো হলো মুনীর চৌধুরীর কবর, এডওয়ার্ড অ্যালবির দ্য জু স্টোরি, ইউজিন ও’নিলের ইল্ ও ডিজায়ার আন্ডার দ্য এলমস, ডব্লিউ বি ইয়েটসের ক্যাথলিন নি হুলিহান এবং অরিঁ গিওনের ফার্স অব দ্য ডেভিলস ব্রিজ।