ঢাকায় আসছেন হেমামালিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা হেমামালিনীর আজ দুপুরে ঢাকায় আসার কথা। তিনি শালিমার নারকেল তেলের শুভেচ্ছাদূত। জানা গেছে, বাংলাদেশের বাজারে শালিমার নারকেল তেলের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করবেন তিনি। বাংলাদেশের শালিমার নারকেল তেলের বোতলজাতকারী ও পরিবেশক প্রতিষ্ঠান এমএসটিএস। এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নওশেরুল ইসলাম জানান, শালিমার নারকেল তেলের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ঢাকা শালিমার নাইট’ আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হল সাজানো হয়েছে প্রকৃতির সাজে। এ অনুষ্ঠানের মূল আকর্ষণ হেমামালিনী। অনুষ্ঠানে আরও থাকছে কৃষ্ণকলি ও কনার গান, নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন ও রাখী। থাকবে মেডিটেশন মিউজিক। আরও জানা গেছে, হেমামালিনী কাল শুক্রবার ভারতের মুম্বাই ফিরে যাবেন।