ঢাকায় নতুন 'সুপারম্যান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যান অব স্টিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ১৪ জুন। আর ঢাকার স্টার সিনেপ্লেক্সে দর্শক ছবিটি দেখতে পাচ্ছেন গতকাল ২৮ জুন থেকে। ‘সুপারম্যান’ সিরিজের এই ছবিতে নাকি দর্শক সবচেয়ে শক্তিশালী সুপারম্যানকে দেখতে পাবেন। এবার সুপারম্যানের পোশাকও নতুন। ছবির গল্পটি হলো—ক্রিপটন গ্রহে জন্ম নেওয়া শিশুটি একসময় বুঝতে পারে তার আছে অসাধারণ ক্ষমতা আর সে এই পৃথিবীর নয়। শিশুটি বড় হয়ে তার উৎস খুঁজে বেড়ায়, জানতে চায় কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাংবাদিক কার্ক কেইন্টের বেশে সব অপশক্তি আর বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করা হয়ে ওঠে সুপারম্যানের লক্ষ্য। এবার ‘সুপারম্যান’ চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত তারকা হেনরি ক্যাভিল। তাঁর সঙ্গে আছেন এমি এডামস, রাসেল ক্রো, লরেন্স ফিশবার্ন, কেভিন কস্টনার, ডায়ান লেন প্রমুখ। পরিচালনা করেছেন জ্যাক স্নাইডার।