ঢাকায় 'ডেক্সটার মরগ্যান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন সিরিজ ডেক্সটার দেখে থাকলে মাইকেল সি. হলের বৃত্তান্ত না বললেও চলবে। যাঁরা এই মার্কিন অভিনেতাকে চেনেন না, তাঁদের জন্য বলা যায়, হল এরই মধ্যে জিতেছেন গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড। ২০০৯ সালে পুরস্কার দুটি জিতেছিলেন দারুণ জনপ্রিয় ডেক্সটার সিরিজটির জন্যই। সম্প্রতি ইউএসএআইডির হয়ে বাংলাদেশে ঘুরে গেলেন এই অভিনেতা। জানা গেছে, জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রকল্পে কাজ করছেন হল।