ঢাকায় 'রোমিও বনাম জুলিয়েট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহি ও অংকুশ
মাহি ও অংকুশ

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি রোমিও বনাম জুলিয়েট ১৬ জানুয়ারি দুই বাংলায় একসঙ্গে মুক্তি পাবে। অশোক পতি পরিচালিত এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অংকুশ। গত শনিবার কলকাতা থেকে মুঠোফোনে অংকুশ জানিয়েছিলেন, আমি খুবই খুশি যে চলচ্চিত্রের মধ্য দিয়ে হলেও আমরা দুই বাংলা এক হতে পারছি।’

এর আগে শুটিংয়ে অংশ নিতে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন অংকুশ। এবার শুটিং নয়, ছবির প্রচারণায় যোগ দিতে আসার কথা ছিল তঁার। কিন্তু শেষ পর্যন্ত ভিসা জটিলতায় ঢাকায় আসা হচ্ছে না কলকাতার এ অভিনেতার।

আজ সন্ধ্যায় তঁাকে ছাড়াই ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে হবে রোমিও বনাম জুলিয়েট ছবির উদ্বোধনী প্রদর্শনী।
রোমিও বনাম জুলিয়েট ছবিতে অংকুশের বিপরীতে অভিনয় করেছেন মাহি।