ঢাকার ছবিতে অঞ্জন দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত

কলকাতার সংগীতশিল্পী অঞ্জন দত্ত অভিনয় করেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেন। এবার তিনি ঢাকার চলচ্চিত্রে অভিনয় করবেন। ছবির নাম মনবাক্স । ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মাধ্যম লিমিটেড সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিতে অভিনয়ের ব্যাপারে অঞ্জন দত্তের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ছবিটি পরিচালনা করার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি রাজি হয়েছেন। জুলাই মাসে তিনি ঢাকায় আসবেন। তখন বাকিটা চূড়ান্ত হবে।
কাহিনি, সংলাপ ও গান লিখেছেন তুষার আবদুল্লাহ। তিনি জানান, বাবা আর মেয়ের সম্পর্কের টানাপোড়ন, মেয়ের পছন্দের সঙ্গী খুঁজে নেওয়া নিয়ে সংশয় আর দ্বিধা হচ্ছে মনবাক্স ছবির গল্পের মূল প্রতিপাদ্য।
আরও জানা গেছে, ছবির অন্য অভিনয়শিল্পীদের চূড়ান্ত করার কাজ চলছে এখন। অঞ্জন দত্ত ঢাকায় আসার পর এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপর শুটিং শুরু হবে।