ঢাকার ছবিতে অঞ্জন দত্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার সংগীতশিল্পী, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত এবার অভিনয় করবেন ঢাকার চলচ্চিত্রে। ছবির নাম মন বাকসো। ছবিটি পরিচালনাও করবেন তিনি। ঈদ উপলক্ষে তিনি দেশ টিভির একটি অনুষ্ঠানে গান গেয়েছেন। তারই ফাঁকে গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মাধ্যম লিমিটেডের সঙ্গে অঞ্জন দত্তের আলোচনা চূড়ান্ত হয়। এরপর সম্মতিপত্রে স্বাক্ষর করেন অঞ্জন দত্ত ও মাধ্যম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন।
মন বাকসো ছবির কাহিনি, সংলাপ ও গান লিখেছেন তুষার আবদুল্লাহ। সংগীত পরিচালনা করবেন নীল দত্ত।
অঞ্জন দত্ত জানান, এবারই প্রথম অন্যের পাণ্ডুলিপিতে কাজ করছেন তিনি। আর বাংলাদেশের ছবিতে এটাই হবে তাঁর প্রথম কাজ।
ছবির শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। পুরো কাজ হবে বাংলাদেশে।