ঢাকার ছবিতে জুবিনের গান
গ্যাংস্টার ছবির ‘ইয়া আলী’ গানটি দিয়ে রাতারাতি তারকা বনে যান জুবিন গার্গ। বলিউডি ছবির আলোচিত এই সংগীতশিল্পী এবার গান করেছেন বাংলাদেশের ছবিতে। এম এ জলিল অনন্ত পরিচালিত ছবির নাম নিঃস্বার্থ ভালোবাসা। গানটির শিরোনাম: ‘ঢাকার পোলা, ঢাকার পোলা/ ভেরি ভেরি স্মার্ট’। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ। ছবির নির্বাহী প্রযোজক অনন্য মামুন জানান, ১৪ ডিসেম্বর রাতে মুম্বাইয়ের ব্রাদার্স স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন জুবিন।মুম্বাই থেকে গতকাল রোববার দুপুরে মুঠোফোনে অনন্য মামুন বলেন, ‘জুবিনের গাওয়া গানটি নিঃস্বার্থ ভালোবাসা ছবির আইটেম গান হিসেবে ব্যবহার করা হবে।’নিঃস্বার্থ ভালোবাসা ছবিতে অভিনয় করছেন অনন্ত, বর্ষা, মিশা সওদাগর, সুচরিতা, রাজ্জাকসহ আরও অনেকে। ছবির অন্য গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, শওকত আলী ইমন, আকাশ ও কিশোর। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, সামিনা চৌধুরী, ন্যান্সি, কিশোর এবং কৈলাশ খের ও শান (মুম্বাই)।