ঢাকার ছবিতে বলিউডের প্রীতমের সুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদন প্রতিবেদকএর আগে গ্যাংস্টার ছবিতে প্রীতমের সুরে ‘না জানে কোয়ি’ গানটি গেয়েছিলেন জেমস। সেই গান দিয়েই বাংলাদেশের শ্রোতাদের কাছে বেশি পরিচিতি পান তিনি। বলিউডের সেই ব্যস্ত সুরকার প্রীতম এবার ঢালিউডের ছবির গানে সুর করছেন। ছবির নাম শেষ নায়ক। এটি পরিচালনা করছেন অনিকেত আলাম।বাঙালি হলেও এর আগে ঢাকা কিংবা কলকাতার কোনো ছবির গানে সুর করেননি প্রীতম। সেদিক থেকে এবার বাংলা ছবির গানে অভিষেক হচ্ছে তাঁর। ছবির নির্মাতা প্রতিষ্ঠান ফিলিম কমপানি লি. সূত্রে জানা গেছে, ছবিতে গান থাকবে ছয়টি। এর মধ্যে একটি গানের সুর করবেন প্রীতম। ছবির শুটিং শুরু হবে এ বছরের শেষ নাগাদ। ধুম থেকে শুরু করে যব উই মেট, লাইফ ইন এ মেট্রো, ভুল ভুলাইয়া, সিং ইজ কিং, লাভ আজকাল, আজব প্রেম কি গজব কাহানি এবং গোলমাল থ্রি ছবির গানের সুর করেছেন প্রীতম।