ঢাকার ছবিতে রূপরেখা ও তারান্নুম
‘পাগল তোর জন্যে রে’ গানটির মধ্য দিয়ে আলোচনায় আসেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী ও সুরকার বেলাল খান। দ্বৈত কণ্ঠের এই গানটির জন্য ন্যান্সি এ বছরের মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন। নতুন প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী ও সুরকার বেলাল খানের সঙ্গে এবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেম গুরুকুলখ্যাত রূপরেখা ব্যানার্জি ও তারান্নুম মালিক।জানা গেছে, মুম্বাইয়ে তারান্নুম মালিকের ও কলকাতায় রূপরেখার কণ্ঠ ধারণের কাজ হয়েছে। বেলাল কণ্ঠ দিয়েছেন ঢাকায়। দুটি গানেরই কথা লিখেছেন জুলফিকার রাসেল। যৌথভাবে গান দুটির সংগীতায়োজন করেছেন বেলাল খান ও মুশফিক লিটু।কণ্ঠশিল্পী ও সুরকার বেলাল খান জানান, ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির জন্য গানগুলো করা হয়েছে। রূপরেখা ও তারান্নুম মালিকের কণ্ঠ ধারণের বিষয়টি সমন্বয় করেছেন গীতিকার জুলফিকার রাসেল।’বেলাল খান বলেন, ‘তারান্নুম মালিক যে গানটিতে কণ্ঠ দিয়েছেন, সেটি একটি চটুল গান। গানটির পুরোপুরি গতানুগতিক ধারার বাইরে সুর করা। আর রূপরেখার গানটি চলচ্চিত্রটির শিরোনাম সংগীত।’‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির পরিচালক সানিয়াত্ হোসেন বলেন, ‘আসলে গানের প্রয়োজনে ছবির গল্প নয়, গল্পের প্রয়োজনে গানগুলো করতে হয়েছে। আর গান দুটির জন্য আমাদের যে ধরনের কণ্ঠের দরকার ছিল, এর প্রয়োজনেই রূপরেখা ও তারান্নুম মালিকের অন্তর্ভুক্তি।’সানিয়াত্ বলেন, ‘ইচ্ছা আছে ছবিটির সব গান নিয়ে একটি অডিও অ্যালবাম প্রকাশের। শিরোনাম গানটির শুটিংয়ের পর এ নিয়ে কাজ শুর করব।’‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে মোট গান থাকছে পাঁচটি। এর মধ্যে বাকি তিনটি গানের সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, কণা ও তৌসিফ প্রমুখ।