ঢাকার ছবিতে সনু নিগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এর আগে কয়েকবার এসেছেন শ্রোতাপ্রিয় গায়ক সনু নিগম। গান করে মাতিয়ে গেছেন ঢাকার দর্শক-শ্রোতাদের। এবার আবারও ঢাকার জন্য গান করছেন সুন নিগম। তবে সেটা চলচ্চিত্রের জন্য। নির্মাতা অনন্য মামুনের ‘কাছে এসে ভালোবেসে’ শিরোনামের ছবিটিতে গান করবেন তিনি। গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। আর সুর ও সংগীত পরিচালনা করছেন জিত্ গাঙ্গুলি। ছবিটিতে গান করার ব্যাপারে এরই মধ্যে সনু নিগমের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। গানটির রেকর্ডিং হবে মুম্বাইতে। এ উপলক্ষে ২৩ জানুয়ারি মুম্বাই যাবেন ছবিটির পরিচালক। ছবিতে সনু নিগমকে দিয়ে গান গাওয়ানো নিয়ে অনন্য মামুন বলেন, ‘ছবির ক্ষেত্রে আমি আসলে একটা পরিবর্তন আনতেচাচ্ছি। তাঁর মানে এই নয় যে আমাদের দেশের শিল্পীরা গাইবে না, তা নয়। আমি যেমন ছবির নায়ক-নায়িকায় একটা নতুনত্ব আনতে চাচ্ছি, ঠিক তেমনি সবকিছুতে একটা চমকই বলতে পারেন।’‘কাছে এসে ভালোবেসে’ নামের এই ছবিটির নায়ক-নায়িকা হচ্ছে নীরব খান ও লায়লা। আগামী এপ্রিলে সুইডেনে গানের শুটিংয়ের মধ্য দিয়ে এর কাজ শুরু বলে জানা গেছে।