ঢাকার ছবিতে সনু নিগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এরই মধ্যে কয়েকবার এসেছেন সনু নিগম। গান শুনিয়েছেন ঢাকার দর্শক-শ্রোতাকে। সনু নিগম আবারও ঢাকার জন্য গান করছেন। তবে তা চলচ্চিত্রের জন্য। জানা গেছে, পরিচালক অনন্য মামুনের কাছে এসে ভালোবেসে ছবিতে গান করবেন তিনি। গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়; আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী। অনন্য মামুন জানিয়েছেন, ছবিতে গান করার ব্যাপারে এরই মধ্যে সনু নিগমের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। গানটি ধারণ করার জন্য ২৩ জানুয়ারি মুম্বাই যাবেন ছবির পরিচালক। ছবিতে সনু নিগমকে দিয়ে গান গাওয়ানোর ব্যাপারে অনন্য মামুন বলেন, ‘আমি একটু পরিবর্তন আনার চেষ্টা করছি। আর সঙ্গে একটু চমক।’কাছে এসে ভালোবেসে ছবিতে অভিনয় করছেন নীরব খান ও লায়লা। আগামী এপ্রিলে সুইডেনে গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে।