ঢাকার ছোট পর্দায় ঋতুপর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বড় পর্দায় ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক অভিনয় করেছেন। কিন্তু এখানে কখনো ছোট পর্দায় তাঁর কাজ করা হয়নি। এবার করছেন। গতকাল বুধবার সকালে ঋতুপর্ণা মুঠোফোনে জানান, ‘ইত্যাদি’ অনুষ্ঠানে একটি নাচে অংশ নেবেন তিনি। ঋতুপর্ণা বললেন, ‘এবারই প্রথম আমি বাংলাদেশের কোনো টিভি অনুষ্ঠানে কাজ করব। একটি নাচে। এখানে আমার সঙ্গে থাকবেন ফেরদৌস। আমরা দুজন ফিউশন মিউজিকের সঙ্গে নাচ করব।’ফেরদৌস বললেন, ‘“ইত্যাদি” অনুষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আগেই কথা হয়েছিল। আমরা কাজটা ২৪ জুলাই করতে চেয়েছিলাম। কিন্তু ঋতুপর্ণা এসেছেন ২৬ জুলাই। তাই কাজটা ২৭ জুলাই রাতে করার সিদ্ধান্ত হয়েছে।’ঋতুপর্ণা সেনগুপ্ত এখন ঢাকায় ফেরদৌস প্রযোজিত এক কাপ চা ছবির শুটিং করছেন। ঋতুপর্ণা জানান, গতকাল বুধবার শুটিং শেষ করে তিনি রাত ১২টা থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘ইত্যাদি’র নাচে অংশ নেবেন। বিটিভির ঈদের অনুষ্ঠানমালার জন্য তৈরি হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত।