ঢাকার দুই প্রেক্ষাগৃহে এমজি পদ্ধতিতে ‘অশান্ত মন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রাজমণি ও গীত প্রেক্ষাগৃহে কাজী হায়াত্ পরিচালিত অশান্ত মন ছবিটি আজ মুক্তি পাচ্ছে মিনিমাম গ্যারান্টি বা এমজি পদ্ধতিতে। এমজি হলো মুক্তিপ্রাপ্ত ছবির সর্বনিম্ন একটা দর, যা প্রেক্ষাগৃহের মালিক নির্ধারণ করে ছবিটি এক সপ্তাহ প্রদর্শন করবেন।ছবি চলুক কিংবা না চলুক, এই টাকা তাঁকে দিতেই হবে। আর যদি লাভ হয়, তবে তা থেকে অর্ধেক পাবেন প্রযোজক।এই এমজি পদ্ধতিতেই অশান্ত মন ছবিটি আজ থেকে ওই দুই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।কাজী হায়াত্ বললেন, ‘এমজি পদ্ধতিটি অনেক ভালো। তাতে প্রযোজক নিশ্চিন্ত থাকেন। ঢাকার ভেতরে আরও অনেক প্রেক্ষাগৃহে এভাবে ছবি প্রদর্শন সম্ভব হলে প্রযোজকদের জন্য ভালো হয়। ঢাকার বাইরের প্রেক্ষাগৃহেই এই পদ্ধতি বেশি ব্যবহূত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নতুন ছবির ক্ষেত্রে প্রেক্ষাগৃহের মালিকেরা এই পদ্ধতি ব্যবহার করেন।’