ঢাকার পথে মিনিয়ন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে অ্যানিমেশন ছবি মিনিয়নস। একই দিনে ছবিটি মুক্তি পাবে ঢাকায়ও। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে।
২০১০ ও ২০১৩ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন ছবি ডেসপিকেবল মি ও ডেসপিকেবল মি টু–এর কারণে মিনিয়ন চরিত্রগুলো এখন দারুণ জনপ্রিয়। তাই এবার মিনিয়ন নিয়েই আলাদা একটি ছবি তৈরি করল প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স ও ইলুমিনেশন এন্টারটেইনমেন্ট। মিনিয়নস যৌথভাবে পরিচালনা করেছেন পিয়ের কোফিন ও কাইল ব্যাল্ডার। ছবির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্যান্ড্রা বুলক, মাইকেল কিটন, জন হ্যামসহ অনেকে।