ঢাকার পর্দায় ‘রেসিডেন্ট এভিল: আফটার লাইফ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেসিডেন্ট এভিল: আফটার লাইফ ছবিটি হলিউডে মুক্তি পেয়েছিল গত বছর ১০ সেপ্টেম্বর। মিলা জভোভিচ অভিনীত ছয় কোটি ডলার বাজেটের ছবিটি এ পর্যন্ত আয় করেছে প্রায় ৩০ কোটি ডলার। এটি পরিচালনা করেছেন পল ডব্লিউ এস অ্যান্ডারসন। কাল শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। গতকাল বুধবার সন্ধ্যায় এখানে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হলো।বিজ্ঞান কল্পগল্পনির্ভর মারদাঙ্গা ঘরানার ছবির পয়লা কিস্তিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। ‘রেসিডেন্ট এভিল’ নামের একটি হরর ভিডিও গেম অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ চতুর্থ কিস্তি এবং ত্রিমাত্রিক হিসেবে প্রথম। কিন্তু রেসিডেন্ট এভিল: আফটার লাইফ অন্যগুলোকে হটিয়ে সবার ওপরে চলে গেছে সর্বোচ্চ আয় করে। ‘গোল্ডেন রিল অ্যাওয়ার্ড’সহ আরও চারটি পুরস্কার জুটেছে ছবিটির বরাতে।